ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী
সারাদেশ

ত্রিশালে জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে

সোমবার (৩০ মে) বিকালে ত্রিশাল পৌর শহরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

দিনটি বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য শোকাবহ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলিতে নিহত হন তিনি।দলের প্রতিষ্ঠাতা ও সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, অঙ্গসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুশিক্ত নয়নে স্মরণ করবেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এরই প্রেক্ষিতে দেশব্যাপী পালিত হচ্ছে দিনটি।

আরও পড়ুন : কাপড় বিক্রি করে জনগণকে আটা দেবো

ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

আরও পড়ুন : এগিয়ে চলছে মেট্রোরেল

এ সময় আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যগ্ন-আহ্বায়ক বুলবুল আহমেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরজ্জামান ফকির শুভ্র, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য,সেলিম তরফদার জাকারিয়া ছামাদ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা