বান্ধবীসহ কলেজ ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ৩
সারাদেশ

বান্ধবীসহ কলেজ ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবি,গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে খাওয়ার রেষ্টুরেন্ট থেকে এক কলেজ ছাত্রকে বান্ধবীসহ তুলে চাঁদা দাবি করে সংঘবদ্ধ বখাটেরা। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলিতে নিহত ৫

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সুন্দরপুর গ্রামের আশিক মুহুরী বাড়ির মৃত আবুল কালামের ছেলে নূরুল ইসলাম (৩৮) একই গ্রামের হাজী বাড়ির নুর আলমের ছেলে অটো রিক্সা লাইনম্যান শিপন (১৯), একই বাড়ির নুরুল ইসলাম হাজীর ছেলে হাজী কলোনীর কেয়ারটেকার মো. স্বপন (২০)।

বৃহস্পতিবার (২ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর গতকাল বুধবার (১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

পুলিশ ও ভুক্তভোগী জানায়,গতকাল দুপুর দেড়টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও ঢাকা সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবুল বাশার তারেক (২২) তাঁর বান্ধবী ফাতেমা আক্তারকে (১৮) নিয়ে চাটখিল বাজারের সেন্টার কাবাব হাউসে দুপুরের খাবার খাচ্ছে।

ওই সময় একই উপজেলার সুন্দরপুর গ্রামের আশিক মুহুরী বাড়ির নুরুল ইসলাম (৩৮) একই গ্রামের হাজী বাড়ির শিপন (১৯) মো.স্বপন (২০) ও মো.আনোয়ার (২২) সহ আরো ২/৩ জন যুবক রেষ্টুরেন্টে খারাপ ভাষায় তারেকও তাঁর বান্ধবীকে বলে তোরা কোথা থেকে এসেছিস। পরে বখাটেরা কলেজ ছাত্র তারেককে ৫হাজার টাকা না দিলে তাঁর বান্ধবীকে রাস্তায় নিয়ে মানহানি করার হুমকি দেয়।

আরও পড়ুন : সংঘাতের আগুনে জ্বালানি ঢালছে যুক্তরাষ্ট্র

একপর্যায়ে জোরপূর্বক তাদেরকে মার্কেটের ভিতরের নিয়ে ১হাজার টাকা আদায় করে। শেষে অবশিষ্ট ৪ হাজার টাকা আদায়ের জন্য তাদেরকে সিএনজি স্ট্যান্ডে নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ১হাজার টাকাসহ কলেজ ছাত্র ও তাঁর বান্ধবীকে উদ্ধার করে এবং ৩জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন,এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র বাদী হয়ে ৭জনকে আসামি করে মামলা দায়ের করে।

পুলিশ মামলার এজাহারভুক্ত ৩আসামিকে গ্রেফতার করে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা