যুগ্মসচিব আনিসুজ্জামানের মতবিনিময় 
সারাদেশ

যুগ্মসচিব আনিসুজ্জামানের মতবিনিময় 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সন্তান আনিসুজ্জামান মনির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

শুক্রবার (১ জুলাই) এ উপলক্ষে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে নিজ বাড়িতে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আনিসুজ্জামান মনিরের ভাই সহকারী শিক্ষক আনোয়ারুজ্জামান ঝন্টু, অধ্যাপক মজনু মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল প্রমুখ।

আরও পড়ুন: দোরাইস্বামীর বিদায়, আসছেন সুধাকর

প্রসঙ্গত, উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত আনিসুজ্জামান মনির সাবেক জাতীয় পরিষদের সদস্য ডা. আফতাব উদ্দিন মোল্যার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টুর ভাই।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা