সারাদেশ

ফের বোয়ালমারী-ঢাকা রুটে বিআরটিসি বাস চলাচল শুরু 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী-ঢাকা মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস চলাচলে অবশেষে প্রতিবন্ধকতা দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন: তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিসি বাস চলাচলে জেলা বাস মালিক সমিতির বাধাদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় বিআরটিসির পরিচালনা কমিটির সিইও শামীম খান, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ফের বোয়ালমারী-ঢাকা রুটে বাস চলাচল করবে।

এদিকে, বিআরটিসি বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ২১টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন । বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিষিদ্ধ হতে পারেন সাকিব!

জানা যায়, ফরিদপুর বাস মালিক সমিতি দীর্ঘ দিন যাবত বোয়ালমারী, আলফাডাঙ্গার সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। তারা ভালো কোন পরিবহন সংস্থাকে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করতে দেয় না। আবার নিজেরাও ভালো পরিবহনের ব্যবস্থা করে না। পদ্মা সেতু চালুর পর সাধারণ মানুষের দাবির মুখে বিআরটিসি এসি বাস সার্ভিস বুধবার থেকে চালু করে। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকে দেয়। এ সময় যাত্রীদের অপমান করে বাস থেকে রাস্তায় নামিয়ে দেওয়াসহ বিআরটিসি বাসের স্টাফদের মারধর করেন এবং ওই রুটে বাস চালালে হাত পা কেটে দেওয়ার হুমকি দেয়।

বাস মালিক সমিতি কর্তৃক বিআরটিসি বাস বন্ধ করে যাত্রী নামানোর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। সাধারণ জনগণ তাৎক্ষণিক ওই দিন পৌর বাস টার্মিনালে গিয়ে মালিক সমিতির ঢাকাগামী রাজধানী পরিবহন বন্ধ করে দেন। এ সময় বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা বাস মালিক সমিতি পরিচালিত বাসটি ঢাকা যেতে সাহায্য করেন।

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে ২১টি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আমীর চারু বাবলু প্রমুখ।

মানববন্ধনের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি ও সাংবাদিক মুহাব্বাতজান চৌধুরী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা