সারাদেশ

গফরগাঁওয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আশরাফ আলী ফারুকী: ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে রবিবার সকালে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, প্রেস ক্লাবের সভাপতি শফিকুল কাদির, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ গণমাধ্যম কর্মীরা।

এর আগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষক, মুক্তিযোদ্ধাদের সাথে উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা শেষে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের আমন্ত্রনে গফরগাঁও পৌরসভা পরিদর্শন করে। পরে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উস্থি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে।

বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা