মা ইলিশ রক্ষায় অভিযান, বিক্রির আস্তানা ধ্বংস  
সারাদেশ

মা ইলিশ রক্ষায় অভিযান, বিক্রির আস্তানা ধ্বংস  

শফিক স্বপন, মাদারীপুর : মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরের পদ্মা নদী ও চরাঞ্চলে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙখলা বাহিনী অভিযান পরিচালনা করেছে।

আরও পড়ুন : মাদারীপুরে মুক্তিযোদ্ধার ছেলে কারাগারে

মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত প্রত্যন্ত চরাঞ্চলের কাশবনের মাঝে গড়ে উঠা ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস করা হয়েছে। এ দুটি আস্তানার প্রায় ২৫টি অস্থায়ী স্থাপনা(দোকান ও বসতের স্থান) উচ্ছেদ করা হয়েছে।

চরের ওই সকল স্থাপনা থেকে প্রায় ৩ মন মা ইলিশ উদ্ধার করা হয় ও এক জেলেকে আটক করা হয়। এসময় লক্ষাধিক মিটার অবৈধ জাল ধ্বংস করা হয় ও ৫টি মাছ ধরা নৌকা আটক করা হয়।

আরও পড়ুন : গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

অভিযানে জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, .অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ র‌্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ফেলে দেওয়া চুলে তাদের জীবিকা

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, ৩ শিফট ভাগ করে পদ্মা নদীতে অভিযান চলছে। ধারাবাহিকভাবে অভিযান আরও বাড়বে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা