সারাদেশ

চাকরির প্রলোভনে যৌন হয়রানি, খুলনায় প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: এক তরুণীকে ভূমি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ইন্টারভিউ নেয়ার নামে ফাকা নির্জন এক বাসায় ডেকে নেন প্রতারক। সেখানে নিয়ে খাবার খাইয়ে অচেতন করে অশালীন ছবি ও ভিডিও ধারণ করেন তরুণীর। এরপর থেকে যৌন হয়রানির ভয় দেখিয়ে মোটা অংকের টাকার জন্য চাপ দেন যুবতীকে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব অভিযোগে র‌্যাব-৬ সেন নামের ওই প্রতারককে খুলনার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ওই তরুণী র‌্যাব-৬ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সেন নামে একজন সাব-রেজিস্ট্রার অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সুকৌশলে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর ওই সেন তাকে খুলনা মহানগরীর একটি বাসার ঠিকানা দিয়ে সেখানে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে বলেন। ওই বাসায় গেলে সেন তাকে বিভিন্ন ধরনের খাবার খেতে দেন, যা খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে প্রতারক সেন তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে প্রতারক সেন তাকে ব্ল্যাক মেইল ও নানা ধরনের কুপ্রস্তাব দেন। একই সঙ্গে মোটা অংকের টাকাও দাবি করেন। টাকা না দিলে তার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন প্রতারক সেন।

গ্রেপ্তারকৃত সেনের কাছ থেকে একটি মোবাইল ফোন, দু’টি সীমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত এসব ডিভাইস পর্যালোচনা করে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক সেন ভিকটিমকে অচেতন করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং চাকরির প্রলোভনে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতারক সেনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সংঘর্ষে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাও...

সাভারে অবরোধকালে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন, সংঘর্ষে আহত ৫০

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিত...

নরসিংদীতে উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মঙ্গলবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে নরসিংদী জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা