তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু
সারাদেশ

তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে তেল ভেবে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ‘হীরকজয়ন্তী’ উদযাপনে সাধারণ সভা অনুষ্ঠিত

নিহত শিরিন আক্তার (২৮) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মো.বাহার মিয়ার স্ত্রী।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম রুবেল মুঠোফোনে নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল শনিবার দুপুরের খাবার শেষে পেটে ব্যথা অনুভব করে শিরিন।

এ সময় পেটের ব্যথা উপশমের জন্য জয়তুনের তেল খেতে গিয়ে ভুলবশত বোতলে রাখা বিষ পান করে ফেলেন। এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ২

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বিষয়টি আমাকে অবগত করা হয়েছে।

ময়না তদন্ত শেষে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা