সারাদেশ

কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাইমা ইসলাম নামে (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়ির পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইমা ইসলাম উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাদিয়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাইমা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিয়ের দাবিতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

ওসি আরো জানায়, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা