সারাদেশ

দেশে ফিরলেন রকিব সরকার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী রকিব সরকার , দুই মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।

আরও পড়ুন : আমি রাষ্ট্রদ্রোহী না, ভুল করেছি

রোববার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী মাহি। সেখান থেকে ঢাকায় তার বাসভবনে চলে যান।

গণমাধ্যমকে রকিব সরকার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করবো। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।

প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) সকালে ওমরাহ শেষে ঢাকায় আসেন মাহিয়া মাহি। বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে বাসন থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুপুর পৌনে ২টার দিকে তিনি গাজীপুর জেলা কারাগারে পৌঁছান। পরে বিকেল ৫টার দিকে মাহির আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করলে আদালত জামিন দেন। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা