ছবি : সংগৃহিত
সারাদেশ
মুজিবনগর সরকারের অর্থসচিব

খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ৪ জনকে কারাদণ্ড

মঙ্গলবার (২৫ এপ্রিল) তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালপুর উপজেলার নারুচী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সকালে তাঁর গ্রামের বাড়ি উক্ত কলেজের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারুচী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিন্টু চন্দ্র তরফদার সভাপতিত্বে, হেমনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলমের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অপরাজিতা হক এমপি।

আরও পড়ুন : ১০ মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আসাদুজ্জামানের ছেলে নারুচী স্কুল এন্ড কলেজের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক খন্দকার মশিউজ্জামান রোমেল (সি আই পি) সদস্য, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, গোপালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ সিটি, গোপালপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মরিয়ম আক্তার মুক্তা, খন্দকার আসাদুজ্জামান সাহেবের ছোট মেয়ে তামান্না জামানের স্বামী পুলিশ কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিহুল হক চৌধুরী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাবিবুর রহমান রমজান প্রমুখ।

আরও পড়ুন : কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে নিহত ২

এছাড়াও অনুষ্ঠানে মরহুম মাহবুবজ্জামান বাবুল সাহেবের সহধর্মিনী ওয়ালিদা জামান ও তার ছেলে খন্দকার ওয়ালীদুজ্জামান বিজয় ও তার সহধর্মিনী জাহিয়া খন্দকার, খন্দকার মশিউজ্জামান রোমেল সাহেবের সহধর্মিনী সাজেদাজ্জামানসহ তার দুই ছেলে খন্দকার আহসানুজ্জামান বিশাল, খন্দকার আশিকুজ্জামান বিকাশসহ গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও তার সহধর্মিণী কুলসুম জামানের সমাধি জিয়ারত করেন।

আরও পড়ুন : সর্বোচ্চ আইসসহ গডফাদার আটক

প্রসঙ্গত, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা