ছবি : সংগৃহিত
সারাদেশ

মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মাগুরা জেলার শ্রীপুরে আখ খেতের আগাছা পরিষ্কার করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরিতে জরিমানা

বুধবার (১০ মে) বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে।

নিহতরা হলেন- ওই এলাকার মিজান (৬৭), শাহাদাৎ হোসেন (৬৫) ও মোহাম্মদ আলী (৫০)।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিন কৃষক চর চৌগাছি গ্রামের একটি আখ খেতে আগাছা পরিষ্কার করছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে বজ্রপাতে শাহাদাৎ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : হরিপুরে সংঘর্ষে নিহত ১

আর মিজান ও মোহাম্মদ আলীকে দাড়িয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি লিটন কুমার সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা