সারাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সংকট সমাধানে পাশে থাকবে চীন

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়।

নিহতে মামুন (৩৫) ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় স্ত্রীসহ বসবাস করতেন।

আরও পড়ুন : ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন বলে জানা যায়।

রূপগঞ্জ থানা–পুলিশ সূত্রে জানা যায়, পূর্বাচলের স্থানীয় বাসিন্দারা দুপুরে সড়কের পাশে ঝোপে ১ যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে জনগণ নেই

তার স্ত্রী মোর্শেদা আক্তার জানান, মামুন মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তার সাথে সর্বশেষ কথা হয় দুপুর ২টায়। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা