সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল চাপায় কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল চাপায় এক সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা