শার্শায় ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সারাদেশ

শার্শায় ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শার গোড়পারা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩৬৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোট নিজামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শা থানার বেদেপুকুর গ্রামের আনিছুর রহমানের ছেলে খাইবার হোসেন (২০) ও দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশা (২০)।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ছোট নিজামপুর গ্রামের আব্দুল খালেকের বাড়ির সামনের রাস্তার পাশে অবস্থান করছেন। এমন সংবাদে গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মুহাম্মদ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা