ধ্যাণ্যখোলা বিজিবি ক্যাম্পের অদূরে পড়েছিল মরদেহ
সারাদেশ

শার্শা সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

স্থানীয় কৃষক মিজানুর রহমান জানান, তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, ভারত সীমান্তের তারকাঁটা বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। কিছুক্ষণ পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধারে গিয়েছিলেন। কিন্তু মরদেহটি ভারত অংশে পড়ে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জানান, ভারতীয় সীমানায় এ ঘটনা ঘটায় তারা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা