সংগৃহীত
সারাদেশ

পাট বোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ইলেকট্রিক তারের সংঘর্ষে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ড হয়েছে।

আরও পড়ুন: মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে। এই সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৮ লাখ টাকার পাটসহ ট্রাকটি। ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ট্রাকের ড্রাইভার পলাশ মিয়া জানান, বুধবার দুপুরে হামিদপুর থেকে ট্রাকে পাট বোঝাই করে এলেঙ্গার দিকে যাচ্ছিলাম। ট্রাকের উপরে এ সময় ইলেকট্রিক তারের সাথে সংঘর্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের লোক এসে পরে আগুন নেভায়। ততক্ষণে ১ লাখ টাকার পাট পুড়ে যায়।

আরও পড়ুন: কুমিল্লা সিটির মেয়র আর নেই

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার মনিরুজ্জামান জানায়, একটি পাট বোঝাই ট্রাকে ইলেকট্রিক তার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে ও ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা