সংগৃহীত
সারাদেশ

গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে গর্তে পড়ে সাজ্জাদ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আকতার হোসেনের ছেলে তিনি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় জরিমানা

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক জারিন জানান, নিহত শিশু সাজ্জাদ হোসেনকে দুপুরে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশু নিহত

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে শিশু সাজ্জাদ হোসেন বাড়ির পাশে খেলা করছিলেন। এক পর্যায়ে পাশেই অরক্ষিত একটি গর্তে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা