অপরাধ

মন্ত্রীর দেহরক্ষীর গুলিতে আহত মহিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেহরক্ষীর গুলিতে আহত মো. মহিম উদ্দিন মারা গেছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে তিনি মারা যান।

গত ১৬ এপ্রিল রাতে জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেহরক্ষী পুলিশ সদস্য কিশোর কুমারের গুলিতে মো. শহিদ নামে এক ব্যক্তি নিহত হন। সে সময় গুলিবিদ্ধ হন শহিদের বন্ধু মহিম উদ্দিন। পরে পুলিশ গিয়ে তাকে এনাম মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

ঘটনার পর গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কিশোরের বিরুদ্ধে মামলা করেন নিহত শহিদের স্ত্রী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে। করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় এখনও শুনানি হয়নি।

এদিকে, হত্যাকাণ্ডের সময় কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে বলেছিলেন, “মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। কিশোরের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে মহিম উদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে, যা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিশোর ও মহিমের মধ্যে বন্ধুত্ব ছিল।"

জানা যায়, ঘটনার দিন কিশোর আড্ডা দেওয়ার জন্য মহিমকে ফোন করে। সেই মোতাবেক মহিম তার বন্ধু শহিদকে নিয়ে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের একটি পতিত জমিতে গিয়ে কিশোরের জন্য অপেক্ষা করতে থাকে।

রাত পৌনে ১০টার দিকে কিশোর মোটরসাইকেলে ঘটনাস্থলে গিয়ে পিস্তল দিয়ে অতর্কিতে তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনাস্থলেই শহিদ বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে সময় মহিম গুলিবিদ্ধ হলে তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

অভিনয়ের পাশাপাশি ভ্রমণের প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভ...

৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানী...

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্য...

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ ন...

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা