অপরাধ
লিবিয়া বাংলাদেশি হত্যাকাণ্ড

ঢাকায় আদম ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মানব পাচারের সাথে জড়িত সন্দেহে ঢাকায় একজন আদম ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব।

সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. রহমত উল্লাহ জানিয়েছেন রোববার (৩১ মে) ঢাকার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানিয়েছেন গ্রেফতারকৃত কামাল উদ্দিন আদম ব্যবসার সাথে জড়িত।

গত বৃহস্পতিবার যে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা করা হয় তাদের মধ্যে কয়েকজনকে কামাল উদ্দিন পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন রহমত উল্লাহ।

২৮শে মে সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে প্রত্যন্ত মিজদা অঞ্চলে মানব পাচারকারীদের কাছ থেকে অপহরণের শিকার হন ৩৮ জন বাংলাদেশি।

পরে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১১ জন। র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন কামাল উদ্দিন মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা