অপরাধ

গণমাধ্যমে কথা বলার ডিপিডিসি কর্মকর্তা বরখাস্ত!

নিউজ ডেস্ক:

ভুতুড়ে বিলের অভিযোগে সাময়িক বরখাস্ত ডিপিডিসির নির্বাহি প্রকৌশলী হেলাল উদ্দিনের বরখাস্ত হওয়ার আরেকটি কারণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গণমাধ্যমে কথা বলা। অফিস আদেশটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩ জুলাই) ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত অব্যাহতি পত্রটিতে বলা হয়েছে, ‘নির্বাহী প্রকৌশলী, আদাবর, ডিপিডিসি কর্তৃক দায়িত্বে অবহেলা ও গাফলতির কারণে বিদ্যুৎ বিলে প্রস্তুত প্রক্রিয়ায় গ্রাহককে অযৌক্তিক বিল ইস্যুসহ ডিপিডিসির সন্মানিত গ্রাহকগণ ভোগান্তির শিকার হওয়ার ফলে ডিপিডিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিরেকে গণমাধ্যমে বক্তব্য প্রদান করায় ডিপিডিসির সার্ভিস রুল ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম কন্ট্রোল এন্ড স্কাডা, ডিপিডিসি দফতরে সংযুক্ত করা হলো।

প্রসঙ্গত, শনিবার (৪ জুলাই) বিকেলে ডিপিডিসির পক্ষ থেকে গণমাধ্যমে ভুতুড়ে বিলের বিষয়ে তাদের কর্মীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে ডিপিডিসির নিবাহি পরিচালক (অপারেশন) এটি এম হারুন অর রশিদ বলেন, ভুতুড়ে বিলের অভিযোগে আমরা এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। ৩৬টি এনওসি ( স্থানীয় কার্যালয়) এর নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে তারা। এছাড়া দুই চিফ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা