অপরাধ

এমবিবিএস ছাড়াই বনেছিলেন ডাক্তার!

নোয়াখালী প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে ডিগ্রীহীন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা দেয়া কামরুল হাসান অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন।

এই ভুয়া চিকিৎসক পিজিটি (মেডিসিন), নিউরো মেডিসিন, বক্ষব্যাধি ও হৃদরোগসহ নামের সঙ্গে ব্যবহার করতেন এমবিবিএস উপাধিও।

সোমবার দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করে পুলিশ।

আটক কামরুল হাসান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদের ছেলে।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, মাইজদী শহরের মাতৃছায়া হাসপাতালে রোগী দেখতেন কামরুল।

অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় কামরুলের বাসায় অভিযান চালানো হয়।

এ সময় তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

এর আগে ২০১৮ সালের ১২ নভেম্বর একই হাসপাতাল থেকে আরেক ভুয়া ডাক্তার আবুল কাশেমকে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা