ছবি-সংগৃহীত
শিক্ষা

জবিতে অর্ধশতাধিক শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগি ও পরীক্ষায় নকলসহ নানা অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : স্নাতক ১ম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর ড. মোস্তফা কামাল বোর্ডের ৬২তম সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান, সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের অনেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা। ভূমি ব্যবস্থাপনা আইন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়নসহভূমি ব্যবস্থাপনা ও আইন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এবং রসায়নসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীকে নকল করায় কারও এক সেমিস্টার, কারও দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : ১৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার

তাছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ দুই শিক্ষার্থীর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

অন্যদিকে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম নামে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলে তদন্তের জন্য তাকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

ড. মোস্তফা কামাল বলেন, বহিষ্কার শিক্ষার্থীদের অধিকাংশই পরীক্ষায় নকলের জন্য। কারও এক সেমিস্টার, কারও দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অনেকের কাছে নকল পাওয়া গেছে, কিন্তু নকল করেনি এমন যারা আছে, তাদের কোর্স বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কারও কাছে নকল পাওয়া গেলে আর সে যদি নকল না করে থাকে, তা হলে কোর্স পরীক্ষা বাতিল করা হয়। কেউ নকল করলে এক সেমিস্টার বহিষ্কার করা হয়।

আরও পড়ুন : রুয়েটে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

আর যদি খাতা নেওয়ার সময় শিক্ষার্থী বাধা দেয় তা হলে দুই সেমিস্টার বহিষ্কার করা হয়। অপরাধের বিভিন্ন ধরন দেখে বহিষ্কার করা হয়। তবে অপরাধ ছোট হলে সিদ্ধান্ত নেওয়ার সময় শিক্ষার্থীদের দিকটি আমরা দেখি। আর অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ইতালিতে জরুরি অবস্থা জারি, শহরে শহরে আঁটসাঁট নিরাপত্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর প্রতি...

মোংলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি  রহিম গ্রেফতার

মোংলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ আব্দুর...

উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে ম্যারাথন অনুষ্ঠিত

সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা ও ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা