বিনোদন

এবার সিনেমা হল বন্ধের ঘোষণা দিল প্রযোজক ও পরিবেশক সমিতি

বিনোদন প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি।

সোমবার সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমা হল বন্ধ করা হয়েছে। সবাই সচেতন হচ্ছে। বাংলাদেশেও করোনা থেকে বাঁচতে নানা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। এমন অবস্থায় প্রদর্শক সমিতি থেকে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, জীবনের চেয়ে বড় কিছু নেই। দেশের করোনা পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক আসছে না। তাই ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এরইমধ্যে বাংলাদেশে আটজনকে এ ভাইরাসে শনাক্ত করা হয়েছে।

এ পরিস্থিতে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা