বিনোদন

করোনায় মারা গেলেন গায়ক বিল উইথার্স

বিনোদন ডেস্ক:

সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্স করোনায় সংক্রামিত হয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন। লস অ্যাঞ্জেলেস'এ মৃত্যুবরণ করেছেন এই হিপহপ গায়ক। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে রবিবার (৪ এপ্রিল) জানা গেছে, ‘অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন বিল উইথার্স। ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’-খ্যাত এই গায়ক ৩০ মার্চ লস অ্যাঞ্জেলেস'এ মৃত্যুবরণ করেছেন।’

১৯৮৫ সালের পর আর কোনও গান রেকর্ড করেননি এই শিল্পী। ৭০ দশকে গাওয়া তার গানগুলো এখনও আর অ্যান্ড বি ও হিপহপ প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।

তার ‘লিন অন মি’ গানটি এই করোনাকালেও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানটির মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাচ্ছেন অনেকেই।

করোনাভাইরাসের থাবায় এর আগে মৃত্যুবরণ করা তারকারা হলেন ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জ, এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, টনি অ্যাওয়ার্ডস ও এমি জয়ী চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকন্যালি ও ক্যামেরুনের স্যাক্সোফোন কিংবদন্তি মানু দিবাঙ্গো। সূত্র: বিবিসি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা