বিনোদন

আবারও হোম কোয়ারেন্টিনে শাজা মোরানি

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলিউডের প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা মোরানি। পরপর কয়েকবার কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় মুম্বাইয়ের নানাবতি হাসপাতাল থেকে তাকে ছাড় পত্র দেওয়া হয়।

কিন্তু তা সত্ত্বেও সর্তকতার জন্য আরও ১৪ দিন তাকে থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।

শাজা মোরানির বাবা চিত্র প্রযোজক করিম মোরানি বলেন, হ্যাঁ, শাজা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তবে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে সে। আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ।

শাজার চাচা মোহাম্মদ মোরানি বলেন, সব খবরই ভালো। শাজা এখন ভালো বোধ করছে। সে এখন বাড়িতে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মোরানি পরিবারে শাজার শরীরেই সবার আগে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর তার বোন জোয়া মোরানি ও বাবা করিম মোরানিরও কোভিড-১৯ পজিটিভ আসে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা