বিনোদন

চিত্রনায়ক জাভেদকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

বিনোদন ডেস্ক:

অসুস্থতার মধ্যেই দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অন্যতম নৃত্যপরিচালক ও চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। টানাপোড়েনের মধ্যে দিয়েই দিন কাটছে স্বনামধন্য এই চিত্রনায়কের। তার চিকিৎসার জন্য নগদ ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নায়কের সহধর্মিনী ডলি জাভেদ জানান, মূত্রথলিতে টিউমার থেকে তা ক্যানসানরের পর্যায়ে রূপান্তরিত হয়ে যাবার কারণে গেল দেড় মাস আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে অপারেশন হয় তার। এ সময় ভীষণ আর্থিক সংকটে পড়ে যান তিনি।

জাভেদের পরিবার যখন আর্থিক সংকটে তখন দেশ করোনা মহামারীর প্রকোপে। বিষয়টি অবগত হওয়ার পর গেল ১৯ মে জাভেদকে নগদ ১০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন ইলিয়াস জাভেদ। নায়ক হিসেবে জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরমগরম, তিন বাহাদুর, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা, সিন্দাবাদ প্রভৃতি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা