বিনোদন

ভারত ছাড়ার কারণ জানালেন সানি

বিনোদন ডেস্ক:

আলোচিত সাবেক পর্ন স্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন করোনার মধ্যেই কিছুদিন আগে স্বামী সন্তান নিয়ে ভারত ছেড়ে লস এঞ্জেলেসের বাড়িতে গেছেন।

সম্প্রতি তিনি জানিয়েছেন সে সময় তিনি মুম্বাই ছেড়ে যেতে চাননি। আবারো ফিরতে চান নিজের সেই পুরনো জায়গা মুম্বাইতেই।

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, খানিকটা বাধ্য হয়েই তাকে তখন লস এঞ্জেলেসে যেতে হয়েছিল। তাই এখন ফিরে আসতে চান মুম্বাইতে।

প্রসঙ্গত, মে মাসের প্রথম দিকে সপরিবারে লস এঞ্জেলেস পাড়ি দিয়েছিলেন সানি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে কেন সানি গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল তার ভক্ত মহলে। অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে, লস এঞ্জেলেসের বাড়িতে পৌঁছেছেন কারণ তারা মনে করছেন সেখানেই সন্তানরা সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। তার স্বামী ড্যানিয়েলও ঠিক একই কথা বলেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা