বিনোদন

আবারও নায়িকা শুভশ্রী ভাইরাল

বিনোদন ডেস্ক:

টলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে সকলের কাছেই পরিচিত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। এবার তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

তার মা হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভশ্রী।

শুভশ্রী তার ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে লিখেছিলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ঘোষণা করতে চাই আমরা প্রেগন্যান্ট।’ নিজের ও রাজের একটি ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে রাজের টি-শার্টে লেখা, ‘হবু বাবা’ ও শুভশ্রীর টি-শার্টে লেখা ‘হবু মা’।

অন্তঃসত্ত্বা অবস্থায় মুড সুইং শুভশ্রীর। এই পর্যায়ে এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়!

অতঃপর ফ্রিজ থেকে চুপিচুপি চকলেট বের করে মজেছেন নায়িকা। আর বউদির এই মজাদার কাণ্ড-কারখানা ক্যামেরাবন্দি করেছেন শুভশ্রীর ‘ননদিনী’ সৃষ্টি পাণ্ডে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন টলিউডের নায়িকারা। শ্রাবন্তী, সৃজিত-পত্নী মিথিলা, কৌশানী অনেকেই ‘মিষ্টি’ বার্তা পাঠিয়েছেন অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে পলকা ডটেড কালো ম্যাটারনিটি পোশাক পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বেম্বি বাম্পের ছবি অবশ্য এর আগেও পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে এবার আরও স্পষ্ট।

ভালোবেসে ২০১৮ সালে ১১ মে বিয়ে করেছিলেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। দুই বছরের মধ্যে অনেক ভালো সময় কাটিয়েছেন তারা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা