বিনোদন

বিয়ের কথা গোপন করেছিলেন মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক:

বিয়ে সেরে ফেলেছেন ২০১৭ সালেই। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটার এবং তিনি বিষয়টি গোপনই রেখেছিলেন। ৩ বছর ধরে গোপনে রাখার পর এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন ভারতের গায়িকা মোনালি ঠাকুর।

২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাকে প্রস্তাব দেন। মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান তিনি।

২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তারা বিয়ে সেরে ফেলেন। কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলেও স্থির করেন। সেই উপযুক্ত সময় আসতেই ৩ বছর কীভাবে যে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি।

গোপনে যে মাইকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তা জানার পর বন্ধু এবং সহকর্মীরা তার উপর অনেকেই ক্ষেপে যাবেন বলে মজা করে জানান মোনালি। খবর: জিনিউজ, হিন্দুস্তান টাইমস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা