বিনোদন

দিশার আত্মহত্যায় বলিউড তারকার শোক!

বিনোদন ডেস্ক:

বলিউডের সেলিব্রেটি ম্যানেজার দিশা সালিয়ান সোমবার (০৮ জুন) মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রেমিক রোহন রাই এবং বন্ধুদের সাথে রাতের খাবার খেয়ে আচমকাই জানালার কাছে গিয়ে ঝাঁপ দেন তিনি।

দিশার মৃত্যুর পর পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি দিশার বন্ধু রোহন রাইয়ের বয়ান রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে। এক সময় কেদারনাথ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার ছিলেন দিশা।

নিজের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর সংবাদ পেয়ে শোক প্রকাশ করেছে সুশান্ত। তিনি বলেন, ‌‌‘এই খবর অবিশ্বাস্য। দিশার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের মানুষদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই।’

সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি অভিনেতা বরুণ শর্মারও এক সময়ের ম্যানেজার ছিলেন দিশা সালিয়ান। ফলে দিশার মৃত্যুতে শোক প্রকাশ করেন এই অভিনেতাও।

তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। দিশার মতো একজন হাসি-খুশি মানুষ কীভাবে এইধরনের সিদ্ধান্ত নিলেন, তা ভেবেই অবাক হচ্ছি। দিশার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। তাকে অনেক মিস করবো।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা