বিনোদন

এবার ঠোঁটের পেছনে কারিনা!

বিনোদন ডেস্ক:

‘জিরো ফিগার’ তত্ত্ব ভক্তদের বাতলে দিয়েছিলেন কারিনা কাপুর খান। নিজেও ধারণ করেছেন সেটা। ফিটনেস নিয়ে ভীষণ সচেতন এ অভিনেত্রীর কাছে মেদ যেন দু’চোখের বিষ!

তাই এবার তিনি করছেন ঠোঁটের ব্যায়াম। নিয়ম করে ঠোঁট বাকিয়ে প্রতিদিন করছেন ১০০টি পাউট। জিম সেশনের মাঝেই ছোট্ট একটা বিরতি নিয়ে আয়নার সামনে গিয়ে এটি করেন তিনি। তুলে রাখেন সেলফিও।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে পাউট করা সেলফি পোস্ট করে এমন দাবিই করেছেন সাইফ পত্নী। সঙ্গে লিখেছেন, ‘আমার মনে হয় ঠোঁটের ব্যয়ামই বেশি করছি। প্রতিদিন ১০০টা পাউট আমি করিই।’

পরে আরও একটি ছবি পোস্ট করেছেন এই তারকা। সেখানে ঠোঁট নিয়ে লিখেছেন, ‘পাউট ব্যায়াম। আসলেই চিকন হচ্ছে (ঠোঁট)...। সত্যি?’।

সামাজিক মাধ্যমে কারিনার যেকোনও ভিডিও-ছবিই যেন বাড়তি কিছু। দেদারসে তিনি এটি পোস্ট করেও অভ্যস্ত। তা সে জিমে গিয়ে ঘাম ঝরানো হোক কিংবা স্বামী-সন্তানের সঙ্গে ছুটি কাটানো। তাই কারিনার নতুন এই ব্যায়াম ভক্তদের জন্য বিশেষ কিছুই!

এদিকে সম্প্রতি কারিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি যোগ ব্যায়াম দেখিয়েছেন। কিছুদিন আগে তার ট্রেইনার রুপাল সিধ এটি ধারণ করেছিলেন। ‘সূর্য নমস্কার’ নামের এ ভিডিও প্রশংসাও পাচ্ছে বেশ। সবমিলিয়ে এই লকডাউনে কারিনা শরীর নিয়েই আছেন। ঘাম ঝরিয়ে যাচ্ছেন নিয়মিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা