বিনোদন

পঞ্চভূতে বিলীন হলেন সুশান্ত

বিনোদন ডেস্ক:

অবশেষে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত শেষকৃত্যের মাধ্যমে পঞ্চভূতে বিলীন হলেন।

মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে অভিনেতার বাবা ছেলের শেষকৃত্যের রীতি পালন করেছেন।

সোমবার (১৫ জুন) সুশান্ত সিং রাজপুতকে বিদায় জানাতে ভিলে পার্ল শশ্মানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। ছেলের মুখাগ্নি ও অন্যান্য রীতি পালন করেন সুশান্তের বাবা।

রীতি পালনের সময় তার বাবাকে ভীষণ চুপচাপ ও উদাস দেখাচ্ছিল বলে সুশান্তের ঘনিষ্ঠরা জানিয়েছেন।

এদিন সুশান্তকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুরা।

ছিলেন শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয়, পূজা চোপড়া, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, অভিষেক কাপুর, প্রজ্ঞা কাপুর, মুকেশ ছাবরা সহ আরও অনেকেই। শেষবার প্রিয় অভিনেতাকে দেখার জন্য শশ্মানের সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত সমর্থকেরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা