বিনোদন

সালমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। অনেকেরই অভিযোগ তাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। এরই মধ্যে সুশান্তের আত্মহত্যার ঘটনায় সালমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর, সালমান খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালিসহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াসহ ভারতীয় দণ্ডবিধির ১০৯, ৫০৪, ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন ঐ আইনজীবী।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জেরে এখন দুইভাগে ভাগ হয়ে গেছে বলিউড। একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘প্রিভিলেজড ক্লাব’ সদস্যদের দায়ী করেছেন। বলিউডের স্বজনপোষণই দায়ী সুশান্তের মৃত্যুর জন্য-এমনই দাবি উঠছে খোদ বলিপাড়ার অন্দরমহল থেকেই।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা