বিনোদন

সুশান্তের আত্মহত্যার জন্য সালমান দায়ী!

বিনোদন ডেস্ক :

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্তব্ধ গোটা বলিউড। এরই মধ্যে অনুরাগ কাশ্যপের দাদা অভিনব কাশ্যপের সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্টে পুরো বলিউড আবার নড়ে উঠেছে।

বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনব কাশ্যপ।

সালমান খান, সোহেল খান এবং আরবাজ খান এই তিনজন মিলে তার ক্যারিয়ার নষ্ট করে দেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন তিনি।

অভিনবের দাবি সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কেন অভিনেতা আত্মহত্যা করলেন সেই ব্যাপারেও তিনি পূর্ণাঙ্গ তদন্ত করা হোক বলে সরকারের কাছে দাবি করেছেন।

দাবাং ছবিটি সফল হওয়ার পর যখন দাবাং টু এর কাজ শুরু করেন তখন এই ঘটনার শুরু বলে জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগ তাদের কথা মতন না চললে খুন ও পরিবারের নারীদের ধর্ষণের হুমকিও দেয়া হয় অভিনবকে।

অভিনব এই নিয়ে ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখছেন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এই ঘটনা আরো অনেক বড় সমস্য কে সামনে এনে দিয়েছে যে গুলোর মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। এমন কি হতে পারে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?

তিনি আরো বলছেন, বলিউডের বহু ট্যালেন্ট ম্যানেজার এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি আসলে শিল্পীদের জন্য মৃত্যুফাঁদ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা