বিনোদন

শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ

বিনোদন ডেস্ক:

বলিউডের নবীন নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরে যেন পরপর অনেকগুলো দরজা খুলে দিচ্ছে। টেনে খুলে দিচ্ছে সারি সারি ভালো মানুষের মুখোশ গুলো। বলিউডের ভেতরের খবর আর আটকানো যাচ্ছে না।

স্বজনপোষণ, ব্ল্যাকলিস্টেড করে দেওয়া, হুমকি, উন্নাসিকতা, স্বার্থপরতা...বারবার বলিউডের অন্ধকারময় অধ্যায়গুলো মাটির নীচ থেকে বেরিয়ে আসছে স্রোতের মতো। এ বার বলিউডের স্বনামধন্য দুই প্রযোজনা সংস্থা ও তার নামকরা দুই কর্ণধারের বিরুদ্ধে মুখ খুললেন প্রয়াত তারকা ইন্দর কুমারের স্ত্রী পল্লবী কুমার ।

‘ধর্মা প্রডাকশন’ ও ‘রেড চিলিস’-এর বিরুদ্ধে অভিযোগ আনলেন পল্লবী। একটি ইনস্টাগ্রাম পোস্টে একসময়ের জনপ্রিয় নায়ক, তাঁর স্বামী ইন্দর কুমার ও শাহরুখ খানের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন বলিউডে নেপোটিজম কতটা ভয়ঙ্কর।

তিনি লেখেন, ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্দর কুমার মারা যাওযার আগে বারবার করণ জোহর ও শাহরুখ খানের কাছে কাজ চাইতে গিয়েছিলেন তিনি । ইন্দর তখন ছোটখাটো কিছু কাজ করছিলেন। কিন্তু তিনি অর্থকষ্টে ভুগছিলেন। ফলে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক এই দু’জনের কাছে কাজের জন্য যান।

দু’ঘণ্টা বসে থাকার পর করণের ম্যানেজার গরিমা এসে তাঁদের বলেছিলেন, পরিচালকমশাই এখন ব্যস্ত আছেন । তাও তাঁরা করণের জন্য অপেক্ষা করতে থাকেন । এরপর তাঁদের বলা হয়, গরিমার সঙ্গে যোগাযোগ রাখতে। সে দিনের পর থেকে টানা ১৫ দিন গরিমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ইন্দর ও পল্লবী। এরপরেই তাঁদের নম্বর ব্লক করে দেওয়া হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা