মিথিলা
বিনোদন

মিথিলার বিষয়ে মন্তব্য নয়!

বিনোদন ডেস্ক:

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে অনলাইনে কটুক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফসহ অনেকে।

তারকাদের পোস্টের নিচে এমন বাজে মন্তব্য অহরহ পাওয়া যায়। আর এ কারণে নিজেকে অনুসরণ ‘না করতে’ বলে ভীষণ ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। এবার ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টের কমেন্ট অপশন বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

ছবি-ভিডিও শেয়ার করার সামাজিক এ সাইটে অনেক বেশি বাজে মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রীরা। যার ফলে এখন থেকে মিথিলার পোস্টেও মন্তব্য করার সুযোগ পাবেন না অন্যরা।

ভালোলাগা মুহূর্তের ছবি কিংবা ব্যক্তি জীবনের নানা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে থাকেন মিথিলা। স্বাভাবিকভাবেই ইনস্টাগ্রামে ছবি শেয়ারটা বেশি হয়। কিন্তু নিয়মিতই তার ব্যক্তি জীবন নিয়ে বিষাদগার করেছেন বাংলাদেশিরা।

শুধু মিথিলাই নন, বাংলাদেশের বেশিরভাগ অভিনেত্রীরই হয়েছে এমন তিক্ত অভিজ্ঞতা। গত সপ্তাহে বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সমালোচনা হয়েছে।

অনেকেই জানান, ক্ষেত্র বিশেষে কমেন্ট অপশন বন্ধ করে দিলেও বাজে ট্রলের শিকার হয়েছেন তারা। তারপরও এই অপশনটা বন্ধ রেখে মেলে কিছুটা স্বস্তি। তাই এখন থেকে ইনস্টাগ্রামে থাকছে না মিথিলার পোস্টে কমেন্ট করার সুযোগ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা