ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী
বিনোদন

ভক্তদের নামাজ পড়তে বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়।
নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি ও ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় সুপরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা। ব্যক্তিগত জীবনে ধর্মচর্চাও করেন তিনি। এবার ভক্তদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

বৃহস্পতিবার (১৮ অগাস্ট) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান তিনি।

ওমর সানী স্ট্যাটাসে লিখেছেন, আমাকে যারা ফলো করেন, তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

তিনি আরও বলেন, আমার দাদা-দাদি বেঁচে নেই। বাবা-মা নেই ও আত্মীয়স্বজনের অধিকাংশই নেই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন, নামাজটা জরুরি।

সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা