পরিবেশ

রাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ রাতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে রুদ্ররূপ ধারণ করছে প্রকৃতি। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় ও বজ্র বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলতি প্রাক-মৌসুম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।

জলবায়ু বিশেষজ্ঞ বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি রুদ্ররূপে আবির্ভূত হয়েছে। যখন বৃষ্টি হওয়ার কথা নয়, তখন বৃষ্টি হচ্ছে। নানা দুর্যোগও তৈরি হচ্ছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা