সারাদেশ

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

ভোলা প্রতিনিধি

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠা এবং মহিলা ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক বৈষম্য দূর করা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তরুণদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ভোলার কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এ সভার আয়োজন করে। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী ও আবৃত্তিশিল্পী ফারজানা স্নিগ্ধা।

সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্টার নিউজের ভোলা জেলা প্রতিনিধি ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ফাউন্ডার আদিল হোসেন তপু, চ্যানেল ওয়ানের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবার ও সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ বা নারী-পুরুষের ভূমিকা নিয়ে গতানুগতিক ধারণা নারীর সমান অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে। এ ধরনের বৈষম্য দূর করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারসমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ বাড়ানো। এ ধরনের আলোচনা সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা