স্বাস্থ্য

করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ

করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে কিছু স্বাস্থ্য বিধি সবাইকে মেনে চলার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা- আইইডিসিআর ও ইউনিসেফ। এসব স্বাস্থ্য বিধি মেনে চললে দূরে থাকবে করোনাভাইরাস।

১. অপরিষ্কার হাতে চোখ, মুখ ও নাক স্পর্শ করা যাবে না।

২. হাত বা ত্বকে করোনাভাইরাস ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই নিয়মিত সাধারণ সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে দুই হাত ধোয়া। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

৩. আক্রান্ত ব্যক্তি ছাড়াও অসুস্থ পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলা।

৪. হাঁচি কাশির সময় বাহু, টিস্যু অথবা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

৫. মাছ, মাংস ও ডিমসহ খাবার ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করে খাওয়া।

৬. অসুস্থ হলে ঘরে অবস্থান করা। লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এতে ফুসফুসে সংক্রমিত হবে না। আক্রান্ত ব্যক্তির পাশে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা। তবে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার অপরিহর্য নয়।

৭. এক অপরের সাথে হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকা। এবং কাপড়ে করোনাভাইরাস ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।

৮. অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশ-বিদেশ ভ্রমণ না করা। জনসমাগম স্থলে না যাওয়া। যতটা সম্ভব গনপরিবহন এড়িয়ে চলা।

তবে শুধু জানলেই হবে না নিয়মিতভাবে বিধিগুলো পালন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিধিগুলো নিয়মিত মেলে চললে দূরে থাকবে করোনাভাইরাস। করোনার চিকিৎসা না করে এর প্রতিরোধের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা