স্বাস্থ্য

চীন থেকে এসেছে মেডিকেল ইকুইপমেন্ট

নিজস্ব প্রতিবেদক:

চীন থেকে মেডিকেল ইকুইপমেন্ট বহনকারী বিশেষ ফ্লাইট আজ (২৬ মার্চ) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

চীন থেকে আসা মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে করোনা পরীক্ষার ১০ হাজার কিট এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামও রয়েছে।

বিশেষ ফ্লাইটটি বিকাল ৪টার দিকে বিমানবন্দরে পৌঁছায় বলে জানান বিমানবন্দর পরিচালক।

দেশে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের হাতে মেডিকেল ইকুইপমেন্টগুলো তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা