স্বাস্থ্য

অ্যাপোলো নাম বদলে হল এভারকেয়ার হসপিটাল

নিজস্ব প্রতিবেদক:

বদলে গেল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের নাম।

বুধবার (১ এপ্রিল) থেকে এ হাসপাতালটির নাম বদলে হল এভারকেয়ার হসপিটাল ঢাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাম বদলের সিদ্ধান্তের তথ্য জানিয়েছে এভারকেয়ার ও সিডিসি গ্রুপ।

এসটিএস হোল্ডিংস লিমিটেডের বিনিয়োগে, এভারকেয়ার ও সিএসডি গ্রুপের অধীনে ঢাকার অ্যাপোলো হাসপাতাল বুধবার (১ এপ্রিল) থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকা নামে রি-ব্র্যান্ডিং হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , এভারকেয়ার হসপিটাল তার বিশ্বমানের সব সুবিধা ও আয়োজনের মাধ্যমে শীর্ষমানের স্বাস্থ্যসেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালের প্রকিউরমেন্টকে দক্ষ থেকে দক্ষতর করা এবং অপারেশন আরও উন্নত করার পাশাপাশি কার্ডিয়াক সার্ভিসেস, লিভার ট্রান্সপ্লান্টেশন এবং অনকোলজির মতো সুপার স্পেশালটি ডিপার্টমেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে এভারকেয়ার গ্রুপ এ হাসপাতালের ক্লিনিক্যাল সামর্থ্য আরও বাড়াতে চায়।

এভারকেয়ার গ্রুপের অধীনে রয়েছে ২৮টি হাসপাতালের এক বিশাল গ্লোবাল চেইন। ১ এপ্রিল থেকে রি-ব্র্যান্ডিং কার্যকর হবে।

এভারকেয়ার হলো একটি সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্লাটফর্ম, যা আফ্রিকা ও এশিয়ার কয়েকটি উন্নয়নশীল দেশে অপারেট করছে।

যার পোর্টফোলিওতে রয়েছে বিশ্বজুড়ে ২৮টি পাসপাতাল, ১৮টি ক্লিনিক, ৫৪টি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি নির্মাণাধীন হাসপাতাল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা