স্বাস্থ্য

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মনজুর রশিদ চৌধুরী মারা গেছেন।

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, ‘তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। আইসিইউতে থাকা অবস্থায় তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা