আন্তর্জাতিক

খুলল আইফেল টাওয়ার, ইউরোপ নিয়ে শঙ্কায় 'হু'

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অনেকটাই সেরে উঠছিল ইউরোপ। গত এক মাসে নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবরও বেশ কম ছিল। কিন্তু এর মধ্যেই ব্রিটেনে ফের পরপর দু’দিনে যথাক্রমে ১৫৪ ও ১৪৯ জনের মৃত্যুতে ‘বিপদঘণ্টি’ বেজে উঠেছে। দৈনিক করোনা-সংক্রমণের হারও ফের হাজার ছাড়িয়েছে।

গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৯৬ লক্ষের কাছাকাছি। সংক্রমণের ঢেউ যে নতুন করে ইউরোপে আছড়ে পড়তে পারে, সে সতর্কবার্তা বারবার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ-ও বলেছে তারা, এত দিন গৃহবন্দি থাকার পরে মানুষ ক্লান্ত, বাড়ির বাইরে বেরোতে চান তারা, কিন্তু এই সময়টাই সব চেয়ে বিপজ্জনক। ‘আনলক’ পর্বে সাবধান না-হলে যে মহাবিপদ, তা বারবার মনে করিয়ে দিয়েছে হু। আজও সেই কথা ফের শোনা গেল সংস্থাটির মুখে। হু-র আঞ্চলিক অধিকর্তা হান্স হেনরি ক্লাজ বলেন, ‘‘১১টি দেশে চোখে পড়ার মতো বেড়েছে সংক্রমণ।’’

তিন মাস পরে খুলল প্যারিসের আইফেল টাওয়ার। আর ব্রিটেনের পাবগুলো খুলে যাবে ৪ জুলাই থেকে। লোকজন এখন থেকেই ‘কাউন্টডাউন’ শুরু করেছে। অবশ্য সেখানে ঢোকার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে আইনশৃঙ্খলা কী ভাবে বজায় থাকবে, তা নিয়ে আতঙ্কে পুলিশ বাহিনী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা