আন্তর্জাতিক

লাদাখে মোতায়ন করা হবে ‘রাফাল’ জেট

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে এ দুই দেশ। সম্প্রতি লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

ইতিমধ্যে সেখানে মিরেজ ২০০০, সুখোই ৩০ , মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছে ভারত। অ্যাডভান্স ও ফরোরার্ড বেস থেকে ওসব বিমান রাত দিন টহল দিতে শুরু করেছে। এখন মোতায়েন করতে যাচ্ছে রাফাল জেট।

এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে এ সপ্তাহেই আলোচনায় বসছেন ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চলতি মাসের শেষদিকেই ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।

আগামী ২২ জুলাই থেকে ২ দিন চলবে কমান্ডারদের ওই বৈঠক। সূত্রের খবর, বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়ার নেতৃত্বে ওই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে লাদাখের বর্তমান পরিস্থিতি। পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে যেসব সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা