করোনা পরিস্থিতি আরও খারাপ হবে যুক্তরাষ্ট্রে : ট্রাম্প
আন্তর্জাতিক

করোনা পরিস্থিতি আরও খারাপ হবে যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রে মহামারি করোনার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডয়েচে ভলের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাননি বলেই মাস্ক পরার কথা বলেননি।

এসময় যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান তিনি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন এক লাখ ৪১ হাজার ৯৯২ জন।

ট্রাম্প এমন সময় এই কথা বললেন যখন, করোনার মোকাবিলায় ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিশেষজ্ঞরা।

তারা দাবি করছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা নিয়ে ট্রাম্পের খামখেয়ালি নীতির প্রভাব পড়বে। এই অবস্থায় ট্রাম্প তার আগের মত থেকে সম্পূর্ণ সরে এলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা