আন্তর্জাতিক

ভয়াবহ বিস্ফোরণ বৈরুতে, নিহত ৮০ (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পর পর দুটো জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল বেইরুত। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূর পর্যন্ত তা কম্পন অনুভূত হয়।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। আহত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

অন্য দিকে, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার জাতীয় শোক দিবসের ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন অনেকেই। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে সে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর দাবি, অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের আসল উত্স কী তা খতিয়ে দেখছে পুলিশ।

Large explosion rocks Lebanon's capital

BREAKING: Dramatic footage captured of the huge blast that ripped through Lebanon's capital, Beirut. Read more on this developing news: http://aje.io/jlys5

Posted by Al Jazeera English on Tuesday, August 4, 2020

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় তখন বিকেল সাড়ে ৫টা। পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয় বন্দর এলাকায়। তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বহু বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন মানুষ। বহু মানুষ আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফ...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা