চীনকে ঠেকাতে ভারত-অ্যামেরিকার উচ্চ পর্যায়ের ফোনালাপ
আন্তর্জাতিক

চীনকে ঠেকাতে ভারত-অ্যামেরিকার উচ্চ পর্যায়ের ফোনালাপ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের একচেটিয়া নীতির মোকাবিলা করতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় ওয়াশিংটন। আজ বিষয়টি নিয়ে টেলিফোনে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সবিস্তার আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়ো। ঠিক তার পরেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ-মুখপাত্র কেল ব্রাউন একটি বিস্তারিত বিবৃতিও দিয়েছেন। বলা হয়েছে, ‘গোটা বিশ্বে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা বাড়াতে ভারত-মার্কিন সম্পর্কের শক্তিকে ঝালিয়ে নিয়ে‌ছেন পররাষ্ট্র সচিব পম্পেয়ো এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।’

এমন একটি সময়ে ওই সমুদ্রপথ নিয়ে বিরোধী অক্ষ জোরদার করার চেষ্টা হচ্ছে, যখন সীমান্ত সংলগ্ন গালওয়ান উপত্যকায় চীনা সেনা ঘাঁটি গেড়ে বসে। তাদের পিছু হটানো এবং সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতের পক্ষ থেকে সামরিক এবং কূটনৈতিক স্তরে পুরোদমে চেষ্টা চলছে। পাশাপাশি জলপথে চীনের একাধিপত্য কিছুটা হলেও খর্ব করার জন্য জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া (কোয়াডভুক্ত রাষ্ট্র)-র সঙ্গে যোগাযোগ রেখে চলছে ভারত। কোভিড পরবর্তী বিশ্বে বহুপাক্ষিক সম্পর্ককে নতুন করে সাজানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বলছেন। বহুপাক্ষিকতার সংস্কারের কথাও বলছেন। কূটনীতিকদের মতে, কোয়াড-কে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন এক শক্তি হিসেবে তুলে ধরলে, পূর্ব এশিয়ার চীন-বিরোধী ব্লকটিকে (ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি) পরবর্তী সময়ে একজোট করতে পারবে ভারত। দক্ষিণ চীন সাগরে অন্য রাষ্ট্রগুলির বাণিজ্য পথকে রুদ্ধ করছে বেইজিং— এই অভিযোগ দেশগুলির। একাধিক বার তারা ভারতকে চীন-বিরোধী অক্ষের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছে।

কিন্তু প্রকাশ্যে চীনের মতো একটি দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে চায়নি মোদী সরকার। বরং নরম গরম নীতি নিয়েই এগোনো হয়েছে। কিন্তু ১৫ জুন গালওয়ান উপত্যকায় রক্তপাতের পর, চীন নিয়ে আর নরমপন্থা না নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

মার্কিন মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, জয়শঙ্করের সঙ্গে পম্পেয়োর আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত নীতি ছাড়াও উঠে এসেছে কোভিড মোকাবিলা, আফগানিস্তান পরিস্থিতি, বছরের শেষে ভারত এবং আমেরিকার মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথাবার্তাও। মুখপাত্রের কথায়, “সমস্ত রকমের আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে পুরোদমে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করা এবং চতুর্দেশীয় (জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত) আলাপ আলোচনার প্রশ্নে ভারত এবং আমেরিকার নেতারা সহমত হয়েছেন।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

অভিনয়ের পাশাপাশি ভ্রমণের প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভ...

৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানী...

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্য...

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ ন...

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা