যুক্তরাজ্যে ফিরেছেন আইএস বধূ শামীমার ‘রুমমেট’!
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ফিরেছেন আইএস বধূ শামীমার ‘রুমমেট’!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার ক্যাম্পে শামীমার সঙ্গে থাকা আরেক আইএস বধূ সামিয়া হুসেইন যুক্তরাজ্যে ফিরেছেন ছয় মাস আগেই। তিনি যুক্তরাজ্যে ফেব্রুয়ারি মাসে ফেরেন।

ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এছাড়া ডেইলি মিররও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গিদের সঙ্গে থাকা অবস্থায় হামলায় ২৫ বছর বয়সী সামিয়ার এক হাত হারানোর পাশাপাশি একটি স্তন নষ্ট হয়ে গেছে।

ব্রিটিশ পাসপোর্ট দিয়ে হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ফেরেন তিনি।

সাংবাদিকতার ওপর পড়ালেখা করা এই তরুণী অবশ্য শহরে ঢুকতে পারেননি। তার আগেই সন্ত্রাসবিরোধী পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, আইএস’র সঙ্গে থাকাকালীন তার ভূমিকার বিষয়ে এখন ‘বৈশ্বিক তদন্ত’ চলছে।

ওয়েস্ট লন্ডনের বাসিন্দা সামিয়া ২০১৫ সালে উধাও হন। এক সময় কেনিয়ায় লেখাপড়া করতে যান তিনি।

গত বছর বাঘৌজে সেনাবাহিনীর অভিযানের সময় তিনি গ্রেফতার হন। এরপর সাত মাস হাসপাতালে কাটিয়ে শরণার্থী ক্যাম্পে শামীমার পাশে ঠাঁই হয় তার। শামীমা ব্রিটেনে ফিরতে চেয়েও পারছেন না।

সামিয়া জানিয়েছেন, অনলাইন গ্রুমারদের কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি সিরিয়ায় পাড়ি দেন। মুসলিম শিশুদের দেখভাল করার কথা ছিল তাদের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা